চতুর্থ টেস্ট নিয়ে আগে থেকেই ছিল ধোয়াসা। সব কাটিয়ে শুরু হয়েছিল গাব্বা টেস্ট। টস জিতে প্রথম ইনিংস এ অস্ট্রেলিয়া দশ উইকেট হারিয়ে বানিয়েছিল ৩৬৯ রান। রান তাড়া করত নেমে ১১ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ভারত। ৭ রান করে আউট হয়ে যায় গিল। এরপর ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৪৪ রান করে আউট হয় রোহিত শর্মা।
এরপর কিছুক্ষণ খেলা চলার পর শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় অ্যাম্পিয়ার। তারপর বৃষ্টি বাড়লে বাতিল করা হয় দ্বিতীয় দিনের টেস্ট।
মাঠে নামার আগে চোট নিয়ে ভুগছিল ভারতীয় দল। খেলা চলাকালীন মাঠেই চোট পায় সাইনি। ফলে তাকেও মাঠ ছেরে বেরিয়ে যেতে হয়। তার জায়গায় মাঠে আসে পৃথ্বী শ। তবে কি হবে খেলার ফলাফল, সেটা এখনো ধোয়াসায়।